google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটর ‘লিলিপুট ফারহান’ বিয়ে করলেন, কনে তাসনিম জেরিন

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 27, 2025 ইং
ছবির ক্যাপশন: কনটেন্ট-ক্রিয়েটর-‘লিলিপুট-ফারহান’-বিয়ে-করলেন,-কনে-তাসনিম-জেরিন ছবির ক্যাপশন: কনটেন্ট-ক্রিয়েটর-‘লিলিপুট-ফারহান’-বিয়ে-করলেন,-কনে-তাসনিম-জেরিন
ad728

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লিলিপুট ফারহান’ নামে পরিচিত, বিয়ে করেছেন। গতকাল বুধবার ঝিনাইদহে সম্পন্ন হয়েছে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা। কনে তাসনিম জেরিন—তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

বিয়ের পর স্ত্রীকে নিয়ে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে ফারহান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ মাত্র ১৩ ঘণ্টায় সেই পোস্টে জমা হয়েছে ৩ লাখ ৩০ হাজারেরও বেশি ‘রিঅ্যাক্ট’ এবং ১৩ হাজারের বেশি মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই—সৌভিক আহমেদ, স্মিতা চৌধুরীসহ অনেকে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

কনটেন্ট ক্রিয়েটর মাহি বিয়ের আসরের ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিয়ে হবে বিয়ের মতো।’ আরেক কনটেন্ট ক্রিয়েটর মানিক লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় লিলিপুট ফারহানের বিয়েটা হয়েই গেল।’

হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ফারহান সাদিক। তাঁর ফেসবুক পেজে অনুসারী ১৫ লাখের বেশি, আর ইনস্টাগ্রামে প্রায় সাড়ে ৩ লাখ। পড়াশোনায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। এর আগে পাবনা ক্যাডেট কলেজে পড়েছেন ঝিনাইদহের এই তরুণ স্রষ্টা।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ