google-site-verification=EcdkQf27QgQiUVrz2fa6ZQxgrlewb0syaCf_Ho2k3TU
ঢাকা | , ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জইর বলসোনারো আটক

Jashore Now
নিউজ প্রকাশের তারিখ : Nov 22, 2025 ইং
ছবির ক্যাপশন: সাবেক-ব্রাজিলিয়ান-প্রেসিডেন্ট-জইর-বলসোনারো-আটক ছবির ক্যাপশন: সাবেক-ব্রাজিলিয়ান-প্রেসিডেন্ট-জইর-বলসোনারো-আটক
ad728

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে আজ শনিবার ফেডারেল পুলিশ আটক করেছে। তাঁর আইনজীবী রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আটকের সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ করা হয়নি। এক সূত্র জানিয়েছে, গৃহবন্দী শর্তাবলির সঙ্গে সম্পর্কিত হওয়ায় এটি প্রতিরোধমূলক ব্যবস্থা।

ফেডারেল পুলিশের এক প্রতিনিধি জানিয়েছেন, আজ সকালে ব্রাসিলিয়ায় বলসোনারোর প্রাথমিক চিকিৎসাসংক্রান্ত পরীক্ষা করা হয়েছে।

জইর বলসোনারো ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন এবং ২০২২ সালের নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজিত হন। ক্ষমতায় থাকার সময় অভ্যুত্থানের পরিকল্পনায় জড়িত থাকার দায়ে গত সেপ্টেম্বরে তাঁকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে আপিল প্রক্রিয়া চলমান থাকায় এখনো চূড়ান্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি।

অপর একটি মামলায় বলসোনারো ১০০ দিনের বেশি সময় ধরে গৃহবন্দী ছিলেন। যুক্তরাষ্ট্রকে তাঁর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা ঠেকাতে হস্তক্ষেপ করতে প্ররোচিত করার অভিযোগও রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডানপন্থী সাবেক প্রেসিডেন্টের আটক ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও টানাপোড়েন সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বলসোনারোর দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় তিনি বিস্মিত এবং অসন্তুষ্ট।


নিউজটি পোস্ট করেছেন : Jashore Now

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ